শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

হ্যাঁ ভোটের প্রচার ফরজে কিফায়া দাবি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার কাজ চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া। নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সভায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে, সরকারি দপ্তরের পাশাপাশি এনজিওগুলোকেও গণভোটের প্রচারণায় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যেকোনো গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে পণ্ড করে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।’ তবে জনগণকে সম্পৃক্ত করে সেসব অপশক্তিকে রুখে দেয়ারও আহ্বান জানান তিনি।

এছাড়াও নির্বাচনকেন্দ্রিক কোনো গুজব থাকলে, সেগুলো সঙ্গে সমাধানের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে হাতুড়ি নিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

‘সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স’

দেশজুড়ে খুনি হাসিনার গোপালি সিন্ডিকেট ভাঙতে হবে: সারজিস আলম

যৌথ অভিযান: তিন সপ্তাহে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

সরকার একেক সময় একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রেস সচিব

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট অনুষ্ঠিত

ধানমণ্ডিতে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু