Monday , 26 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

প্রতিবেদক
Newsdesk
January 26, 2026 9:29 pm

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও’র স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানান, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। সিনেমা নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিযানকালে সংগ্রহ করা নথিপত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে তিনজনের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি আরও জানান, জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হবে। এছাড়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী ও এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা ও গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বত্বাধিকারী সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়া হবে।

বর্তমানে সৈয়দ গাউসুল আলম ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সিনেমা ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর মাধ্যমে বড় ধরনের অর্থ পাচার হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদকের সংশ্লিষ্ট টিম।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খসড়া তালিকা প্রকাশ : দেশে নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদিসহ আটক ৩

অক্টোবর মাসে সারাদেশে ১৪৭৫টি অগ্নিকাণ্ড

হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যা বললেন মুজিবুল হক চুন্নু

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

পারিশ্রমিকের টাকা চাওয়ায় হত্যা: ২ আসামির ফাঁসি-যাবজ্জীবন

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

কক্সবাজারে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার