Sunday , 8 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দুর্নীতির লাগাম টানতে না পারলে মানুষের ভাগ্য বদলাবে না: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
February 8, 2026 5:36 pm

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যতই পরিকল্পনা করি, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের ভাগ্যের পরিবর্তন দুরূহ হয়ে উঠবে। আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এই দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশের সন্তানরা পড়ালেখা শেষে ব্যবসা-বাণিজ্য ও নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারে। কাউকে যেন দুশ্চিন্তা করতে না হয়। দেশের নানা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

ক্ষমতায় গেলে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা দূর করার জন্য যেখানে যেখানে যতগুলো খাল প্রয়োজন, সেগুলো খনন করা হবে।

তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে সঙ্গে সঙ্গেই সমগ্র বাংলাদেশে এই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। এতে জলাবদ্ধতা দূর হবে এবং মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার সময় প্রায় এক হাজার চারশ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং প্রায় বিশ হাজার মানুষকে আহত করেছে।

গত ১৭ বছরে অধিকার আদায়ের জন্য কেউ জীবন দিয়েছে কেউ পঙ্গুত্ববরণ করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় এবং অধিকার প্রয়োগ করতে চায়।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। হয়েছে মেগা দুর্নীতি, অনেকের পকেট ভারি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সামনে বিশাল বড় কাজ রয়েছে। ১২ তারিখে আমরা নির্ধারণ করব, কাদের দিয়ে দেশ পরিচালনা করব। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে নানা কথা বলতে পারি, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। আমাদের পরবর্তী ধাপ ও সামনের লক্ষ্য হলো দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো।

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খামেনির মৃত্যু নিয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

বাড়ল এলপি গ্যাসের দাম

বাংলাদেশ যাতে কখনই রাজাকারদের আস্তানায় পরিণত না হয় সেজন্য সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

গণহত্যার বিচারে ঢিলেমির সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রিজভী

পর্যটন খাতে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

শেরপুরে রঙ্গিন কপি চাষ করে কৃষক লাভবান