Sunday , 22 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
February 22, 2026 8:46 pm

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা করছেন। কবে এটি সম্পূর্ণ চালু হবে, তা এখন বলা সম্ভব নয়।”

শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয় ২০১৭ সালের ২৪ অক্টোবর, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে, যেখানে প্রধান অংশীদার হিসেবে জাপানের মিত্সুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং যুক্ত।

নতুন টার্মিনালের আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বর্তমান দুটি টার্মিনালের আয়তনের দ্বিগুণের বেশি। এতে ৩৭টি অ্যাপ্রোন পার্কিং, ২৬টি বোর্ডিং ব্রিজ (প্রথম ধাপে ১২টি চালু হবে), ৩৬টি উড়োজাহাজ পার্কিং বে, ১১৫টি চেকইন কাউন্টার এবং ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। আগমনের জন্য ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেকইন কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ বেল্টের ব্যবস্থা থাকবে। মাল্টিলেভেল পার্কিংয়ে এক হাজার ৩৫০টি গাড়ির পার্কিং সুবিধা থাকবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের পর পুলিশকে কাজে ফেরানো এক বছরে বড় সফলতা: আইজিপি

১০ লাখের চুক্তিতে কিডনি নিয়ে দেওয়া হলো ৫০ হাজার, পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা

সাড়ে ৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন

রাজধানীতে ছিঁচকে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

ডাক বিভাগের সাবেক ডিজি শুধাংশু গ্রেপ্তার

‘রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর পদ্ধতি চায়’

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

ঈদের আগে ঢাকায় সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, হলেন মেডিকেলে দেশসেরা

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, হলেন মেডিকেলে দেশসেরা