রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বয়স ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

এখন থেকে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ বছর বয়সে এনআইডি দেওয়া হলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন যত দ্রুত করা যাবে ততই দেশের জন্য কল্যাণ: মির্জা ফখরুল

সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে : গভর্নর

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাংগীর আলম গ্রেপ্তার

২ জানুয়ারির আগেই এনআইডির ভুল সংশোধনের আহ্বান

আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন