বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৭) এর ১০(৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হল”।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার জন্যও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মো. মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একজন ফেলো মেম্বার।

বর্তমানে রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‌‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রানা প্লাজা ধস : ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, বললেন ঋষি

গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

নাইজেরিয়ায় স্কুলে আগুন, ১৭ শিশুর মৃত্যু

ফেসবুক দিচ্ছে ফেলোশিপ, বছরে দেবে ৪২,০০০ ডলার

গোপালগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপিত

বেক্সিমকোর সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা একই পরিবারের মানুষ :ফরিদা আখতার