রবিবার , ১ মার্চ ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সন্ত্রাসী-চাঁদাবাজদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে তাদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে তারা অতি শিগগিরই যেন আইনের আওতায় আসে সে ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনোকিছু বাদ থাকবে না, এদেরকে আইনের আওতায় আনবোই। এ বিষয়ে আমার অত্যন্ত কঠোর।

চট্টগ্রামে গোলাগুলির ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে। এরপর চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর নিরাপত্তা এবং বাসায় পুলিশ প্রহরী দিয়েছে। সে সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি সেজন্য দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। এ সময় তারা হেভি উইপেন্স (ভারী অস্ত্র) দিয়ে গোলাগুলি করেছে।

তিনি বলেন, চট্টগ্রামের গোলাগুলির ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

বিএনপি দলের নামের চাঁদাবাজির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের সোপর্দ করেন। কিন্তু কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তার জবাব দেওয়া যায় না।

আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ঝালকাঠিতে পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা

ঈদের আগে ঢাকায় সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নেপথ্যে মধ্যস্বত্বভোগীরা: প্রাণিসম্পদ উপদেষ্টা

জনগণকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

অবসর নিয়ে ভাবছেন না মেসি

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দ্রুত সাগর-রুনি হত্যার বিচার দাবি সাংবাদিকদের