Saturday , 7 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কক্সবাজারে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
March 7, 2026 12:15 am

জাফর আলম, কক্সবাজার ব্যুরো :

কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবক মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে জাল টাকা তৈরির গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি