সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লটারি বাদ, ফিরছে ভর্তি যুদ্ধ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

লটারি পদ্ধ‌তি নয়, দেশের সরকারি-বেসরকারি স্কুলে সব শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা পদ্ধ‌তি আগামী বছর থে‌কে চালু করা হ‌চ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা নেব। সেটা খুব জটিল কোনো পরীক্ষা নেওয়া হবে না। ক্লাস ওয়ানে তো আর আমরা ওদের নিউরোসার্জন বানাব না। একটা সিম্পল টেস্টের মাধ্যমে স্কুলে ভর্তি করানো হবে।”

ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং বাণিজ্য ও তদবির বাড়বে কি না, এমন প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, “এখানে কোচিং করানোর সুযোগ রাখা হবে না। সিম্পল টেস্ট হবে… সাধারণভাবে সবকিছু হবে। এটা নিয়ে অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি, লটারি করে ভর্তি করানো কোনো শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না।”

 

 

সর্বশেষ - রাজনীতি