Sunday , 29 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

প্রতিবেদক
Newsdesk
March 29, 2026 7:50 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ রবিবার সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অংশ উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে সাতটি খেলাধুলা দিয়ে এই কর্মসূচি শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আরও বিভিন্ন খেলা এতে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার।

তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমানো এবং মাঠে শারীরিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

ট্রাম্পকে কেউ ভুল বার্তা দিয়েছে: দুদু

৭১-এর চরম সময়ে কার কী ভূমিকা ছিল, আল্লাহ ভালো জানেন

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, এখনও শেষ হয়নি স্টল বরাদ্দ

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী: জ্বালানি উপদেষ্টা

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার : বিনামূল্যে প্রাথমিকসেবা পাবে তৃণমূলের মানুষ

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতার ইইডির ঢাকা মেট্রো জোনে পদায়নে তোলপাড়

সাম্য হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি

ফের ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু