Wednesday , 1 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

সারাদেশে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
April 1, 2026 10:23 pm

নিজস্ব প্রতিবেদক : 

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে সচিব বলেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান।

কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনা রাজশাহী অঞ্চলে বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।

 

সর্বশেষ - রাজনীতি