শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কেবিনে নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। শুক্রবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মির্জা আব্বাসের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শুক্রবার সকালে ভাবির (মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। সকালে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসকরা কেবিনেই উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়েছে, সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে, চালিয়ে যেতে হবে। পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা।

১৫ মার্চ ঢাকার বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

১১ মার্চ রমজান মাসে ইফতারের সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত তাঁর মস্তিষ্কে অস্ত্রোচার করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই, আহত ছয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ 

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী

দুদকের সাবেক কর্মকর্তা আহসান আলীর অত্যাচারে অতিষ্ঠ অনেক ( পর্ব-১)

দুদকের সাবেক কর্মকর্তা আহসান আলীর অত্যাচারে অতিষ্ঠ অনেক ( পর্ব-১)

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার সাভারের আশরাফুল

স্বাধীনতা বিরোধীরা, ইতিহাস বিকৃত করবে-এটাই স্বাভাবিক: সালাহউদ্দিন