Sunday , 5 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আমেরিকার সঙ্গে আমাদের কোনো ‘গোপন চুক্তি’ নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
April 5, 2026 9:34 pm

নিজস্ব প্রতিবেদক : 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো ‘গোপন চুক্তি’ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। কেউ কেউ বলছেন, এই চুক্তির কারণে তেল আমদানির জন্য আমাদেরকে আমেরিকার কাছে অনুমতি চাইতে হচ্ছে, এটা একেবারে মিথ্যা কথা।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশেরই স্যাংশন আছে। সাশ্রয়ী মূল্যে যেকোনো সোর্স থেকে তেল কিনবে বাংলাদেশ। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র– সব বিকল্পই সরকারের জন্য খোলা রয়েছে।’

জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা না গেলেও, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: র‍্যাব ডিজি

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধে ৩৮ ফ্লাইট বিলম্ব

সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত নেবে বোর্ড, তামিমের কাঁধে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

ঠাকুরগাঁও-১ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

খিলগাঁওয়ে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু