সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৩, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।

সোমবার (১৩) এপ্রিল বিবিসি রেডিও ৫ লাইভ-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, “যতই চাপ আসুক না কেন, ব্রিটেন ইরান যুদ্ধে জড়াবে না এবং হরমুজ প্রণালিতে কোনো ধরনের অবরোধে সমর্থন দেবে না।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, “আমার মতে, প্রণালিটি খুলে দেওয়া এবং পুরোপুরি উন্মুক্ত করা অত্যন্ত জরুরি। গত কয়েক দিন ধরে আমরা আমাদের সব প্রচেষ্টা সেখানেই নিবদ্ধ রেখেছি এবং তা অব্যাহত রাখব।”

এর আগে রবিবার (১২ এপ্রিল) মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছে।

একদিন পরেই মার্কিন পরিকল্পনায় যোগ না দেওয়ার এই ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন যে, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না। তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, যা দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই পথে ইরানের সাম্প্রতিক অবরোধ ও যুদ্ধাবস্থা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের ঘোষণায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

স্টারমারের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

তবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের সম্পর্কের ওপর কেমন প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ - রাজনীতি