Tuesday , 14 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, কলেজছাত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
April 14, 2026 7:27 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এতে দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা-ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

আহতদের নিয়ে আসা বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন। এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইরানের বিরুদ্ধে এবার আত্মঘাতী ‘ড্রোন বোট’ নামালো যুক্তরাষ্ট্র

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

মোবাইলে কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, প্রতি মাসে হবে গণশুনানি

ব্যক্তিগত সহকারীকে ‘হত্যার হুমকি’ দিচ্ছেন এমপি গাজী নজরুল

সীতাকুণ্ডে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার