মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের ওপর ডাকাতের হামলা, গ্রেপ্তার পাঁচ

প্রতিবেদক
Newsdesk
মে ১২, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরতলা এলাকায় র‍্যাব-৯ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম।

সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৯-এর অধিনায়ক মো. নুরুন্নবী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত ও তার অন্যতম সহযোগী আব্দুল হালিম পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন র‍্যাব-৯-এর তিন গোয়েন্দা সদস্য। র‍্যাব জানায়, শফিক ডাকাত বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় এবং আটকে রেখে ব্যাপক মারধর করে। এ সময় এক র‍্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে র‍্যাবের অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

র‍্যাব আরও জানিয়েছে, এই ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক শফিক ডাকাত ও অন্যদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আলোচনাসভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’ নিন্দা ও প্রতিবাদ

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন, আহত ২০

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

মোহনগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে : মির্জা ফখরুল

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩