সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নতুন রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স দেওয়া বন্ধ: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২০, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

 সিলেট প্রতিনিধি : 

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমানে নতুন করে কোনো রিক্রুটমেন্ট এজেন্সিকে লাইসেন্স দেওয়া হচ্ছে না।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সরবি থেকে কাটাগাং পর্যন্ত এই খাল খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

বিদেশে গমনেচ্ছুদের প্রতারিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বিদেশে যেতে গিয়ে অনেকেই এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। অনেক এজেন্সির প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। অবৈধ ট্রাভেল এজেন্সি ও মাফিয়া চক্রের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও জানান, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করা হচ্ছে। এখন থেকে আগ্রহীদের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও যথাযথ যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের দক্ষতা অনুযায়ী বিদেশে পাঠানো হবে।

খাল খনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণে সরকার এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অতীতের মতো খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির সুযোগও সৃষ্টি হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আগামী দেড় মাসে এই খাল খনন কাজ সম্পন্ন হবে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে মোট ২১৪ জন শ্রমিক এই খনন কাজে অংশ নেবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

বিএনপি নেতারা ক্লান্ত; কর্মীরা হতাশ : ওবায়দুল কাদের

দোষ বিয়ারিং প্যাডের নয়, যারা লাগিয়েছে কিংবা বুঝে নিয়েছে, তাদের: ডিএমটিসিএল এমডি

এনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়, অনুসন্ধানে দুদক

রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না : প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিলেন যেসব তারকা

বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে মিথ্যা প্রচারনা শামীম ওসমান দোসরদের : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার, বহিষ্কার ২৫

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

শপথ নিলেন ৩ উপদেষ্টা