Wednesday , 22 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

ভার্চুয়াল কোর্ট পরিচালনায় কোনো সংকট নেই: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Newsdesk
April 22, 2026 9:47 pm

নিজস্ব প্রতিবেদক :

ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট নেই। বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ ইতিবাচক প্রভাব পড়বে। ভাচুর্য়ালি পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি। এতে মামলা দ্রুত নিষ্পত্তি হবে বিচারে গতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি।

এর আগে গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যদিও আইনজীবীরা এর প্রতিবাদে মানববন্ধন করছেন। অবিলম্বে ভার্চুয়াল কোর্ট পরিচালনা বন্ধে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তা না হলে কাল থেকে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ৩

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রস্তুতি

বিএনপি প্রার্থী এরশাদের জনসংযোগে গুলিতে নিহত সরোয়ার বাবলা

সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম

বিসিবিতে আলোচিত বোর্ড সভার উত্তাপ

বিসিবিতে আলোচিত বোর্ড সভার উত্তাপ

আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির