Saturday , 25 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Newsdesk
April 25, 2026 6:07 pm

খুলনা প্রতিনিধি :

খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে নুর আলম (৫৬) নিহত এবং অন্তত চার পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।

সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল (৩০), সাইফুল (৩৫), আরিফ (২৬) ও রিয়াজ (২৮)সহ ২০-২৫ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতাদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইফুল গ্রুপের একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত