Tuesday , 12 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চট্টগ্রামে ২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
May 12, 2026 5:49 pm

চট্টগ্রাম প্রতিনিধি : 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে ডাইল করিমকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) ভোরে হাজারী গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার করিমের বিরুদ্ধে ২০১১ সাল থেকে বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, হাজারী গলি এলাকা থেকে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে ডাইল করিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) পর্যালোচনায় করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link