Friday , 26 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:12 pm

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানার (৪৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

শুক্রবার (২৬ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ অ্যাপেক্স ভবন সংলগ্ন বাটা শো-রুমের সামনে পাকা রাস্তার ওপর জমায়েত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে মিছিল করছিলেন। যার ফলে উপস্থিত জনগণের মধ্যে ভীতি সৃষ্টি হয়। ঘটনার দিন মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

এর আগে ২৫ জুন রাত ১১ টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুরের সাড়ে ১১ নম্বর থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

সর্বশেষ - রাজনীতি