Friday , 26 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

জাপানের পর ফিলিপাইনেও শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:13 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে। খবর ভলকানো ডিসকভারির।

দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। জেনারেল সান্তোস শহরের জনসংখ্যা প্রায় ৬ লাখ ৭৯ হাজার।

ভূমিকম্প অনুভব করা স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের বর্ণনা অনুযায়ী, তুলনামূলক দীর্ঘ সময় ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলা, জাপানসহ বেশ কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জোড়া ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

এর আগে এদিন জাপানের চিবা প্রদেশেও ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় কম্পন সৃষ্টি হয়। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সংস্কারের পর ২ মাসেই ভেঙে গেল গাজীপুরের সফিপুর-পাইকপাড়া সড়ক

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব শ্বশুর গ্রেপ্তার

রাজবাড়ীতে বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে নিহত ৩, আহত ১০

গুমের ঘটনায় হাসিনা-তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন ‘ম্যাডাম সেনগুপ্ত’

প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী

গাজীপুরে দগ্ধদের যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন: স্বাস্থ্যমন্ত্রী

Share via
Copy link