Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

প্রতিবেদক
Newsdesk
June 28, 2026 10:05 pm

নিজস্ব প্রতিবেদক : 

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করেছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে, গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফেনী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার

‘প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে আসামিকে অব্যাহতি দিতে পারেন আদালত’

চৈতা হুজুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ চৌধুরী

পূর্বাচলের জনসমাগম নির্বাচন নিয়ে সন্দেহ দূর করে দিয়েছে: প্রেস সচিব

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৭ জনেরই বাড়ি দিনাজপুরে

বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব‍্যর্থ হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

নারীদের মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলবে সাভার-আশুলিয়ার বন্ধ কারখানা : বিজিএমইএ