Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 6:50 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির গাছে ঝুলছিল এক নারীর মরদেহ। পরে খবর পেয়ে সেটি উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে বাংলামোটরের কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত সাইফুল ইসলাম নামে একজনের পরিত্যক্ত বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা সকালে খবর দিলে ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারীকে একটি জাম্বুরাগাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।

তিনি আরও জানান, এলাকার স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাতের যেকোনো সময় তিনি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link