Sunday , 12 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বৃষ্টিতে অচল ঢাকা: সড়কে পানি, যানজটে নাকাল নগরবাসী

প্রতিবেদক
Newsdesk
July 12, 2026 1:32 pm

নিজস্ব প্রতিবেদক :

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন অলিগলি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ।

রোববার (১২ জুলাই) ভোর থেকে ঢাকায় শুরু হয়েছে টানা বর্ষণ। বিগত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

সকালে মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, বারিধারা এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি এলাকার অলিগলি ও সড়ক পানিতে ডুবে আছে। সড়কে পানি জমে যাওয়ায় বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটও দেখা গেছে। বিশেষ করে নতুন বাজারের পর কুড়িল বিশ্বরোডের দিকে তীব্র যানজট দেখা গেছে।

মালিবাগ রেলগেট এলাকায় কথা হলে আশিকুর রহমান নামের এক কর্মজীবী বলেন, পুরো গলি পানিতে তলিয়ে গেছে। আগেভাগে বেরিয়েও বাসার নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে রিকশা পেয়ে এ পর্যন্ত এলাম।

তিনি আরও বলেন, সাড়ে ৯টায় অফিস। এখনই সোয়া ৯টা বেজে গেছে। আজ অফিসে (বনানী) সময়মতো পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়।’

নর্দা থেকে গুলশানের কালাচাঁদপুর সড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে গুলশান বনানী ও বারিধারার কর্মজীবীরা আটকে পড়ছেন সড়কটির মুখে।

আটকে পড়াদের মধ্যে গুলশানের একটি বেসরকারি অফিসের কায়সার আলম বলেন, ১০টায় অফিস শুরু হয়েছে। কিন্তু আটকে আছি এখানে। রিকশাও পাচ্ছি না।

মাহসিন নামের একজন বলেন, গুলশান যাব, ১০০ টাকা ভাড়া চাচ্ছে। তাই উঠি নাই। এখন রিকশাই পাচ্ছি না। বিপদেই পড়ে গেলাম।

রিকশার জন্য অপেক্ষা করছিলেন জুয়েল মিয়া। তিনি বনানী কবরস্থান এলাকায় যাবেন। জুয়েল বলেন, আধ ঘণ্টা ধরে অপেক্ষা করছি কোনো রিকশায় উঠতে পারলাম না।

বারিধারা ডিপ্লোমেটিক জোনের ভেতরে বিভিন্ন সড়কও বৃষ্টির পানিতে তলিয় থাকতে দেখা গেছে। ডিপ্লোমেটিক জোনের উত্তরগেট এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমড় পর্যন্ত পানি দেখা গেছে। এতে জোনের ভেতরে প্রবেশ নিষেধ হলেও বাধ্য হয়ে বহিরাগত রিকশা ঢুকতে দিচ্ছে। ভেতরে তলিয়ে যাওয়া সড়কে কয়েকটি গাড়িও বন্ধ হয়ে থাকতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অন্যান্য এলাকার সড়কের পরিস্থিতিও একই। সকাল থেকে টানা বৃষ্টিতে প্রতিটি সড়ক ও গলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানির কারণে বিভিন্ন সড়কে সৃষ্ট যানজটে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

সর্বশেষ - রাজনীতি