Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার করেছে সিটিটিসি

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 2:13 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়াভিত্তিক মানব পাচার চক্রের অন্যতম মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)।

সিটিটিসি জানায়, বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে সিটিটিসি জানতে পেরেছে, মাহাফুজ উল্লাহ সিদ্দিকী কম্বোডিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম প্রধান সংগঠক হিসেবে কাজ করতেন। তার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহসহ চক্রের অন্যান্য সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি : মির্জা ফখরুল

অপহৃত শ্রীলঙ্কার ৩ নাগরিক বাগেরহাট থেকে উদ্ধার

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন: বিধান রঞ্জন

সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল দুই ফ্ল্যাট ক্রোক

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও