Saturday , 18 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. চট্রগ্রাম
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. ঝালকাঠি
  15. ঝিনাইদহ

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
July 18, 2026 3:21 pm

অপরাধচিত্র প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার সিরাজ মার্কেটে এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সি মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে আদালত।
১৭ জুলাই শুক্রবার মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এজাহার গ্রহণ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় তার নানী সারমীন আক্তার শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা দায়ের করেন।
কবিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল।
মামলায় অভিযোগ করা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন যাবৎ সে মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায় লিমাকে অকারণে মারধর, গালিগালাজ করতো। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বৃহস্পতিবার বাবাতে দেখতে যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে বালুর মাঠ হারুন মোল্লার বস্তির বাসায় পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির অত্যন্ত ক্ষিপ্ত ও উত্তেজিত হয় যায়। রাফা মনিকে তার নানীর কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপর উঠিয়ে রাস্তায় আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ - রাজনীতি