Saturday , 18 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এমপিওভুক্ত হলেন ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী

প্রতিবেদক
Newsdesk
November 18, 2023 2:32 pm

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি স্কুল-কলেজের ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭, বরিশালের ৫৭৫, ময়মনসিংহের ১৩০৪, খুলনার ১৪৪৫, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২, রাজশাহীর ৭০২, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।

কলেজের ১ হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৯২, খুলনার ১৯৭, রাজশাহীর ১৬৩, বরিশালের ১৪২ জন, চট্টগ্রামের ৭২ জন, কুমিল্লার ৮০, ময়মনসিংহের ১৫৬, রংপুরের ১৫২ এবং সিলেট অঞ্চলের ৩৯ জন রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি