Tuesday , 21 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়ায় নতুন মোড়

প্রতিবেদক
Newsdesk
July 21, 2026 6:15 pm

নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি প্রক্রিয়া স্পষ্ট করতে বাংলাদেশ সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

ইন্টারপোলের মাধ্যমে পাঠানো এই চিঠির জবাব দিতে বর্তমানে জোর প্রস্তুতি চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দুবাই পুলিশের পাঠানো এই চিঠিটি কয়েক দিন আগে বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় চিঠির উত্তর প্রস্তুত করার কাজ চলছে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই পুলিশ মূলত জানতে চেয়েছে, যেহেতু বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি কোনো বন্দ্যর্পণ চুক্তি নেই, সেহেতু বাংলাদেশ কোন আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এবং কী প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত নিতে চাচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত