Thursday , 23 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Newsdesk
July 23, 2026 7:13 pm

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল এলাকায় শুঁটকির ব্যবসা করতেন। পাশাপাশি ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যা তাঁর অন্য ভাইয়েরা দেখাশোনা করেন। ব্যবসায়িক কাজে সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন। আজ ভোরে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান এনামুল। পরে সিএনজিচালিত অটোরিকশায় মোহনগঞ্জের দিকে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল মাথায় গুরুতর আঘাত পান। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের আত্মীয় আবদুল কাসেম আজাদ বলেন, ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন এনামুল। দ্রুত ফেরার জন্য ট্রেনে না চড়ে বাসে করে রওনা হন। নেত্রকোনা থেকে বাড়ি ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষের তাঁর মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। তবে দুই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি ডিউটিতে পুলিশের অশ্বারোহী ইউনিট

ধর্ষণ ও মানহানি মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিমানে হেনস্থার মুখে পড়েছেন ইমন চক্রবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ নেতাকর্মীর কারাদণ্ড

পুলিশ সদস্যরা জীবন দিয়ে স্বাধীনতার চেতনা টিকিয়ে রেখেছে: আইজিপি

আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির আভাস

প্রার্থীদের হলফনামার তথ্য অল্প সময়ে যাচাই করা কঠিন: দুদক চেয়ারম্যান