Tuesday , 28 July 2026 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রাজধানীর মিরপুর কলেজের দেয়ালধসে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
July 28, 2026 5:08 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালধসে নাছিমা বেগম নামে এক নারী ও এক পুরুষের নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালধসে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতর হলেন- নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা। আরেকজন পুরুষের (৪০) নাম পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী একজন জানান, টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেয়ালধসে পড়তে দেখে আমি দৌঁড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে মুখ থেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই। নাসিমা নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়ালধসে দুইজনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি