Wednesday , 30 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

প্রতিবেদক
Newsdesk
October 30, 2024 2:00 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভলকার তুর্ক বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

ভলকার তুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন।

সর্বশেষ - রাজনীতি