Wednesday , 29 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

প্রতিবেদক
Newsdesk
July 29, 2026 2:55 pm

অপরাধচিত্র প্রতিবেদক : সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি না করা–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে এ–সংক্রান্ত রুল হাইকোর্টে চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আইনজীবীদের তথ্যমতে, জামিনের পর এজাহারে নাম নেই—এমন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তি ও ব্যক্তির পক্ষে হাইকোর্টে পৃথক রিট হয়। পৃথক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত মাসে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

হাইকোর্টের এ-সংক্রান্ত এক আদেশে দেখা যায়, রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সুনির্দিষ্ট মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার না দেখাতে, গ্রেপ্তার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।

এ-সংক্রান্ত হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ও আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ও লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান শুনানিতে ছিলেন। রিট আবেদনকারীপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম প্রমুখ শুনানিতে ছিলেন।

পরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। এর অর্থ হলো, ফৌজদারি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলে তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তপ্রক্রিয়ায় সম্পৃক্ততা পান, তাহলে তিনি তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

গাজীপুরে দগ্ধদের যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন: স্বাস্থ্যমন্ত্রী

এবার ইউনাইটেড মেডিকেল কলেজ নিয়ে তদন্তে ৫ সদস্যের কমিটি

স্বাক্ষরিত সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটানোর : নাহিদ ইসলাম

আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

‘তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ’

টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুব গ্রেফতার