Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 3:01 pm

অপরাধচিত্র প্রতিবেদন: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনা হয়েছে। একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি এই সন্ত্রাসী বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা এলাকা থেকে গ্রেপ্তার হন।
৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশির সময় তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নিজের বেশভূষা ও গোঁফ পরিবর্তন করেছিলেন।
৩০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষ করে আদালতে নেওয়ার জন্য তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ভ্যানে ওঠার পর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার অনেক কিছু বলার আছে বললেও, তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের বাধায় তিনি আর কোনো কথা বলতে পারেননি।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজিসহ ১১টির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি