Saturday , 1 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 4:52 pm

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি  : 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ধূমপান করাকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান মিয়া (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত হাসান মিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি ওয়াশিং কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম আগানগরের বাঁশপট্টি বেড়িবাঁধ এলাকায় নদীর পাড়ে দাঁড়িয়ে ধূমপান করছিলেন হাসান। এ সময় বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর আহমেদ, রিফাত হোসেন ও তাদের সহযোগীরা হাসানকে মারধরের পর ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাগর আহমেদ ও রিফাত হোসেনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধূমপান করাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর