Tuesday , 15 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
Newsdesk
September 15, 2026 3:52 pm

অপরাধচিত্র প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকী উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার গভীর রাতে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভুক্তভোগী তরুণীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার বিএনপি নেতার নাম আমিনুল ইসলাম (৬০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
ভুক্তভোগী তরুণীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমিনুল ইসলাম ওই তরুণীকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ওই তরুণীকে নিরাপদ খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়ার কথা বলে দেখা করতে বলেন আমিনুল। তরুণী দেখা করতে আপত্তি জানালে তিনি মুঠোফোনে রাজনৈতিক প্রভাব দেখান। তখন তরুণী বিষয়টি তাঁর পরিবার ও স্থানীয় লোকজনকে জানান। পরে তরুণীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ির শৌচাগারের পাশে অবস্থান নেন আমিরুল। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে দুমকী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী তরুণী প্রথম আলোকে বলেন, আমিরুল দীর্ঘদিন ধরে মুঠোফোনে উত্ত্যক্ত করার পাশাপাশি আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আমিনুল ইসলাম আটক হন বলে জানান দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। ওই তরুণীর করা মামলায় আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘বিরোধী দল কে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিহত বেড়ে ৪

অবন্তিকার আত্মহত্যা :সহকারী প্রক্টর ও সহপাঠীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

মেসিকে নিয়ে আবারও দুঃসংবাদ!

আগস্টকেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি

বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারে অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত