Saturday , 1 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

নাশকতার আশঙ্কা: দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 11:07 pm

অপরাধচিত্র প্রতিবেদক: দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
১ আগস্ট শনিবার জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল।
উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এতে বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে।
কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড (Unattended) অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২০২৬ বিশ্বকাপে কি নেই নেইমার? আশঙ্কায় ব্রাজিল

জোড়া খুন : ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার, নারায়ণগঞ্জ ডিসি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’

হাসিনা ভারতে কতদিন থাকবেন সিদ্ধান্ত তার: জয়শঙ্কর

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

থাইল্যান্ডসহ পাঁচ দেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা

মানবতাবিরোধী অপরাধের মামলা: গাজীপুরের ৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন