Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 3:15 pm

অপরাধচিত্র ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে বসে উঁকিঝুকিঁ দিচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগামী ৫ আগস্ট ঘিরে দলটির তৎপরতা চালানোর মুরোদ নেই বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে পুলিশকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আজ সোমবার দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে পুলিশ প্রশাসনকে কোনো বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। আলাদা কোনো নির্দেশনা নেই।’
পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা বেনজীর আহমেদ দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন। তার সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাকে দুবাই ত্যাগ না করা শর্তে জামিন দিয়েছেন আমিরাতের আদালত।
বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।’
সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। এবিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কি না, তা দেখা হচ্ছে। বোমা বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’

সর্বশেষ - রাজনীতি