Friday , 7 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মেহেরপুরে সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 7, 2026 12:34 pm

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করেন টহলরত সদস্যরা।

আন্তর্জাতিক সীমান্তের ১৩৫/৪-এস নম্বর পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ধলা বিওপির টহল দল পুশইনের চেষ্টারতদের বাধা দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে থাকা পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ - রাজনীতি