Sunday , 16 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
Newsdesk
August 16, 2026 7:07 pm

অপরাধচিত্র ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কোন প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফেরত পাঠাবে, সেটি দেশটির নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৬ আগস্ট রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেছেন, ভারত আদালতের অনুমোদন নিয়ে তাকে পাঠাবে, নাকি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করবে সেই সিদ্ধান্ত ভারত নেবে।সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হলে ভারতের আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে মো. আমিনুল ইসলাম বলেন, ভারতের আদালতের মাধ্যমে নাকি সরকারের সিদ্ধান্তে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।


তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেবে এবং কোন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠাবে, তা তাদের বিষয়। আদালতের অনুমোদন নেবে, নাকি সরকারের সিদ্ধান্তে তাকে পাঠাবে—সেটি ভারতর বিষয়।
ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এর বেশি মন্তব্য করতে চাননি চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারতীয় আইনে এ ধরনের প্রত্যর্পণের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটি বাংলাদেশের পক্ষ থেকে নির্ধারণ করার বিষয় নয়।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন এবং একটিতে তিনি ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাই তাকে দ্রুত দেশে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা অত্যন্ত জরুরি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু বাংলাদেশে অনেকগুলো মামলা বিচারাধীন, একটিতে তিনি দণ্ডপ্রাপ্ত। তিনি নিজেও বলেছেন ডিসেম্বরে তিনি আসবেন। আমরা মনে করি, তাকে এর আগেই ইন্ডিয়ান গভর্নমেন্টের পাঠানো উচিত।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের মধ্যে আইনি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং চূড়ান্তভাবে তাকে হস্তান্তরের বিষয়টি ভারতের আইনি কাঠামো ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলে জানান চিফ প্রসিকিউটর।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

সেন্টমার্টিন, কুয়াকাটা ও সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করা হবে

মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান ফখরুলের

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

রাজধানীতে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

পথে পথে শুভেচ্ছা বৃষ্টিতে সাবিনার চ্যাম্পিয়ন দল

পথে পথে শুভেচ্ছা বৃষ্টিতে সাবিনার চ্যাম্পিয়ন দল

Share via
Copy link