Tuesday , 25 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
August 25, 2026 4:27 pm

নিজস্ব প্রতিবেদক :

সিমেন্টের কাঁচামাল কেনার ভুয়া বিল-ভাউচার দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৯ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের অনুমোদন পাওয়া নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জুবিলী রোড শাখা এবং পরবর্তী সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আরামিট সিমেন্ট পিএলসির নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে সিমেন্টের কাঁচামাল কেনার নামে ভুয়া বিল-ভাউচার দাখিল করা হলেও প্রকৃতপক্ষে কোনো ক্রয়-বিক্রয় হয়নি বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভুয়া সরবরাহকারী সাজিয়ে বিল অনুমোদন করানোর পর ঋণের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও নগদে উত্তোলন করা হয়। পরে ওই অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং পাচার করা অর্থ দিয়ে বিভিন্ন দেশে সম্পদ কেনার অভিযোগও রয়েছে।

মামলার অনুমোদন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও তার স্ত্রী আরামিট সিমেন্ট পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান এবং আরামিট গ্রুপ ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

অন্যান্য আসামিরা হলেন— মোহাম্মদ শাহ আলম, মো. আব্দুল আজিজ, একেএম মারুফ, মো. জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ তানভীর হাসান, মো. আব্দুল কাদের, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মুহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ নিজাম উদ্দীন, মো. আশরাফ উদ্দীন, মোহাম্মদ রাশেদ সাদাত, আক্তারুল আজীম, মো. মাহিউদ্দীন, মোহাম্মদ খোরশেদ আলম, মো. শহিদুল্লাহ, মোহাম্মদ হারুন আল রশিদ, মোহাম্মদ মহসীন আলী, আবুল কালাম আজাদ, শেখ মনিরুজ্জামান, মো. রুবেল উদ্দিন, কে এ এম ইয়াসির হেলালী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. এমদাদুল হাসান ও খোরশেদ আলম।

দুদক সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরী আরামিট গ্রুপের মালিক এবং তৎকালীন ভূমিমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বৈঠকে অংশ নিয়ে ঋণ নেওয়ার সিদ্ধান্তে প্রভাব রাখেন। পরে অনুমোদিত ঋণের অর্থ বেআইনিভাবে হাতিয়ে নিতে আরামিট গ্রুপের কর্মচারীদের মালিক সাজিয়ে ভুয়া সরবরাহকারী দেখিয়ে বিল অনুমোদন করানো হয়।

সূত্র আরও জানায়, আত্মসাৎ করা অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে নগদে উত্তোলন, পূর্বের দায় পরিশোধ এবং বিদেশে পাচারে সহায়তা করা হয়। বিদেশে পাচার করা অর্থ দিয়ে যুক্তরাজ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সম্পদ ক্রয়ের অভিযোগও রয়েছে। আরামিট সিমেন্ট পিএলসির কর্মকর্তা ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া ও মিথ্যা আবেদন এবং কাগজপত্রের ভিত্তিতে বিল অনুমোদন, ঋণের অর্থ ছাড় এবং অর্থ স্থানান্তরে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, পৃথক তিনটি ঘটনায় ২০১৮, ২০১৯ ও ২০২০-২১ সময়ে বিভিন্ন ব্যাংক শাখা থেকে আরামিট সিমেন্ট পিএলসির নামে ঋণ নেওয়া হয়। এসব ঋণের বিপরীতে ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। মামলায় আত্মসাৎ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংশ্লিষ্ট আইনের ধারায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব: সজীব ওয়াজেদ জয়

এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

শৈত্যপ্রবাহ ২১ জেলায়, রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ফেব্রুয়ারি-এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

সংবিধানের ৭০ অনুচ্ছেদ করা প্রয়োজন

Share via
Copy link