Saturday , 29 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল

প্রতিবেদক
Newsdesk
August 29, 2026 9:35 am

অপরাধচিত্র রিপোর্ট: ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎নির্বাচনের মাধ্যমে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

‎শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক, দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন ও চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

‎প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন, নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক, তুহিন হাওলাদার নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

‎এর আগে মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link