Saturday , 29 August 2026 |
শিরোনাম:

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইসি সানাউল্লাহ

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে উপকূলীয় বাঁধ ও পরিবেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নগরকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রতিবেদক
Newsdesk
August 29, 2026 10:37 pm

মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খারুল হাসান, নগরকান্দা থানা সার্কেলের কর্মকর্তা মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

 

সর্বশেষ - জেলার খবর