Wednesday , 23 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদকের সাথে কোন আপোষ নেই: পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাঈদ

প্রতিবেদক
Newsdesk
September 23, 2026 10:07 pm

টেকনাফে মাদক বিরোধী বিশেষ সভা

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের ‎টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঢালারমুখ এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢালারমুখ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক নির্মূল কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মাদক নির্মূল কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ঢালারমুখ এলাকার সমাজসেবক নুর আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল হক মেম্বারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ ঢালারমুখ যুব কল্যাণ পরিষদকে তাদের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে এলাকাবাসীকে সার্বক্ষণিক সকল ধরনের আইনি সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং এলাকাবাসীকে মাদক নির্মূল কমিটিকে তাদের সামাজিক সুরক্ষামূলক কাজে সহযোগিতা করার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, আপনাদের এই যাত্রার শুরু থেকে আপনাদেরকে সহযোগিতা করে আসছি এবং যতদিন এখানে দায়িত্বে থাকবো ততোদিন আমাকে আপনাদের এই সমাজ রক্ষার কাজে পাশে পাবেন। স্থানীয় ইউপি আব্দুল হক মেম্বার বলেন, মাদক সেবন, মাদক কারবার ও অন্যান্য অনৈতিক কাজে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে যত প্রভাবশালী ব্যক্তির ছেলে হলেও আইনের হাতে সোপর্দ করবেন। তিনি আরও বলেন, আমাদের এলাকা আমাদেরকেই রক্ষা করতে হবে তাই তিনি এই কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। ঢালারমুখ যুব কল্যাণ পরিষদের সভাপতি মুফতি হোছাইন আহমদ বলেন, তাদের উদ্যোগে গত ২ মাসে ১টি ভাঙন প্রবণ রাস্তায় বস্তাভর্তি মাটি দিয়ে ভাঙন রোধ করে মানুষের চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করেছেন, আর্থিক সহযোগিতার মাধ্যমে ১জন হতদরিদ্র পরিবারের মেয়েকে বিয়ের ব্যবস্থা করেছেন, ২ জন মাদক সেবনকারীকে সফলতার সহিত পুনর্বাসন করেছেন, ৩ মাদক কারবারিকে এলাকা থেকে উৎখাত করেছেন, বেশ কয়েকটি দেশীয় চোলাই মদ জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করেছেন। তিনি আরও বলেন, তাদের এই কার্যক্রম সামাজিক সুরক্ষা নিশ্চিতে অব্যাহত থাকবে। এসময় স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর