Thursday , 24 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদক নির্মূলে কাজ করছে সরকার:পার্বত্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
September 24, 2026 3:58 pm

কক্সবাজার ব্যুরো : কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্তপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীতিনি বলেছেন, মাদক শুধু কক্সবাজারের সমস্যা নয়, এটি সারাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। মাদক নির্মূলে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাচিং প্রু জেরী বলেন, কক্সবাজারের পাশাপাশি সারাদেশে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, মাদক নিয়ন্ত্রণে কক্সবাজারের মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন দপ্তরের জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণাল‌য়

আঞ্চলিক ক্রিকেটেই নতুন প্রতিভা খুঁজছে বিসিবি: বুলবুল

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

শক্তিশালী বিচারে আরও একধাপ দুর্বল হলো বাংলাদেশের পাসপোর্ট

বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

কাল থেকে শিল্পকারখানা চালু, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮, হারালেন ৭ জন

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি ও চার পুলিশকে গ্রেপ্তারে পরোয়ানা