Friday , 2 October 2026 |
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খুলিলুর রহমান

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে ক্ষোভ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিকার দাবি

৩৩ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতা: রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে জাফর ইমাম

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে শিক্ষকদের মতবিনিময় সভা

টেকনাফে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারে অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত

প্রতিবেদক
Newsdesk
October 2, 2026 2:03 am

নুরুল আমিন ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা ক্ষত-বিক্ষত হয়েছে। বৃহস্পতিবার অক্টোবর বিকাল সাডে ৩ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিআরএম-১৯ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে

আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের বাসিন্দা মৃত কামাল হোসেনের ছেলে। স্থানীয়দের বরাতে লে কর্নেল জহিরুল ইসলাম বলেন বৃহস্পতিবার বিকালে উখিয়ার পালংখালী সীমান্তে শূন্যরেখার থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে আকস্মিক স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আহত হয়ে রোহিঙ্গা যুবক হামিদ হোসেনের ডান পায়ের গোড়ালী সম্পূর্ণ ক্ষত-বিক্ষত এবং বাম পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

বিজিবির কর্মকর্তা বলেন আহত অবস্থায় হামিদ হোসেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

উল্লেখ্য গত ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ০১ অক্টোবর পর্যন্ত উখিয়া টেকনাফ নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির অধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।

 

সর্বশেষ - জেলার খবর