Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে জাল কাগজে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 11:08 pm

এহসান উল্লাহ টেকনাফ(কক্সবাজার) থেকে : 

কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করার অভিযোগে নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য আবেদন করার সময় নুরুল আজিজ নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা মো. রশিদের ছেলে হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।

তবে আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের মধ্যে অসংগতি ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে তার দেওয়া তথ্য ও দাখিল করা কাগজপত্র নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। যাচাইয়ে নুরুল আজিজের প্রকৃত পিতার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হওয়া যায়।

নির্বাচন অফিসের ভাষ্য অনুযায়ী, ভোটার হওয়ার আবেদনে নুরুল আজিজ নিজের প্রকৃত পরিচয়ের পরিবর্তে অন্য একজনকে পিতা হিসেবে উল্লেখ করে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেছিলেন।

ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ভোটার হওয়ার আবেদনের সঙ্গে দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় তথ্যের মধ্যে অসংগতি পাওয়া যায়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হলে আবেদনকারীর প্রকৃত পরিচয়ের সঙ্গে দাখিল করা কাগজপত্রের তথ্যের গরমিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনকারীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নুরুল আজিজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাচন অফিস জানিয়েছে, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রমে প্রত্যেক আবেদনকারীর পরিচয়, নাগরিকত্ব এবং দাখিল করা কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। জাল, ভুয়া বা অসত্য তথ্য ও কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজের পরিচয় ও নাগরিকত্ব-সংক্রান্ত অন্যান্য বিষয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর ধপ-থাপ্পড় : ভিডিও ভাইরাল

পোশাকশিল্পে অস্থিরতার মধ্যেও পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

বিদ্যুৎ-গ্যাস সংকট প্রসঙ্গে অজুহাত দেবেন না : প্রধানমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত : অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী