Thursday , 3 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
July 3, 2025 2:37 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তিনজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন গণপিটুনি ও কুপিয়ে তাদের হত্যা করে।

ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এসময় তিনটির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা একই পরিবারের সদস্য। আমরা ঘটনা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সর্বশেষ - রাজনীতি