Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 11:07 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ (কক্সবাজার) থেকে :

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারি হলেন, মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া নাফনদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সোমবার দুপুর ১২ টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার এই চালান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।পরিকল্পনা অনুযায়ী বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফ সদর ৮ নং ওয়ার্ড নাজির পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে পৌরসভা জালিয়া পাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচ গেটের পশ্চিম পাশে খাল সংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এরপর ৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে তাদের গতিবিধি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে ৩টি বড় প্যাকেটসহ মো. ইদ্রিস (৪০) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেট গুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়: হুমায়ুন কবির

২০২৬ বিশ্বকাপে অক্ষরে অক্ষরে মিলল ম্যারাডোনার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী

মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে জড়িত পুলিশের এএসপি গ্রেফতার

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

২০ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ড. আলী রীয়াজ

ট্রাম্পের শুল্কে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া, দিল্লি আসছেন পুতিন

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির

‘বাংলাদেশ ও লিবিয়ায় সক্রিয় মানব পাচার চক্রের কারণে সাগরে মৃত্যু ঘটছে’