Wednesday , 16 March 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাধ্যমিকের পাঠ্যবইয়ে যত ভুল-অসঙ্গতি

প্রতিবেদক
Newsdesk
March 16, 2022 1:57 pm
মাধ্যমিকের পাঠ্যবইয়ে যত ভুল-অসঙ্গতি

১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাস’, ‘বঙ্গবন্ধু মুক্তি পান পাকিস্তানের করাচি কারাগার থেকে’, ‘আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের লেখা একটি গান’- এ ধরনের নানা ভুল ও অসঙ্গতি চিহ্নিত হয়েছে মাধ্যমিকে নতুন বছরের পাঠ্যবইয়ে। বই ছাপা হওয়ার পর এসব ত্রুটি নজরে এলে সংশোধনের উদ্যোগ নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কমিটি গঠন করে এখন চলছে সংশোধনের কাজ। এ কাজ পুরোপুরি শেষ হলে পাঠানো হবে সারাদেশের শিক্ষকদের কাছে।

সংশোধনের পর চলতি মাসেই (মার্চ) নোট আকারে পৌঁছে যাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। ক্লাসে শিক্ষকরা সেসব বিষয় পড়ানোর সময় সঠিকটা পড়াবেন। এ তথ্য জানায় এনসিটিবি।

মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ের মধ্যে ধরা পড়ে এসব ভুল-ত্রুটি। বইগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৌরনীতি ও নাগরিকতা, বাংলা ব্যাকরণ নির্মিতি ও ইংরেজি ব্যাকরণসহ ১০টি পাঠ্যবই।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির শিক্ষা ও সম্পাদনা শাখার এক সম্পাদক (মাধ্যমিক) বলেন, এসব বইয়ের বিভিন্ন অধ্যায়ে ২৫টির মতো তথ্য ভুল, অসঙ্গতি, ইংরেজি শব্দের সঙ্গে অর্থের অমিল ও বানান ভুল পাওয়া গেছে।

ফলে প্রতিটি বিষয়ের বই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দুজন বিশেষজ্ঞ দিয়ে আলাদাভাবে পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে জানান এনসিটিবির এই সম্পাদক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা : গ্রেপ্তার ১

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ৪ জন সংকটাপন্ন, আরও দুজনকে ছাড়পত্র

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, সিদ্ধান্ত কমিশনের

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিভ্রান্তিকর তথ্য রোধে সমন্বিত সেল গঠন করা হবে: সিইসি

‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার

মিয়ানমারের দুপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা ভোটারের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নয়জনের মরদেহ উদ্ধার